যৌন ক্ষিধে মেটাতে পতিতাবৃত্তি করি না, পেটের ক্ষিধে মেটাতে করি।
গল্পঃ মেয়েটি এই সমাজের পতিতা
যৌন ক্ষিধে মেটাতে পতিতাবৃত্তি করি না, পেটের ক্ষিধে মেটাতে করি।
কোনো খারাপ জিনিসকে প্রতিহত করতে খারাপ উপায় অবলম্বন করাও খারাপ।
আমি একটা পোস্ট করেছিলাম, ধর্ষণের কারণ নিয়ে।
আমি সেখানে লিখেছিলাম, ধর্ষণের জন্য নারীর পোশাকের থেকে পুরুষের নোংরা মানসিকতা বেশি দায়ী। পুরুষের মগজে যত সমস্যা।আজকে ছেলেদের বিপক্ষে লিখছি,
ফেসবুকে লক্ষ/কোটি বার-
#we_love_mohammad_ﷺ_challenge পোস্ট দিলেই কী নবী (সাঃ) কে প্রকৃত ভালোবাসা প্রকাশ পায়?
আমরা যদি সত্যিই নবী (সাঃ) কে ভালোবাসতাম, তাহলে তাঁর তরিকা মতো ঠিকই চলতাম। আল্লাহ নিজেই বলেছেন "আমাকে মানো, আমার রাসূল কে মানো।"
আমরা কী সত্যি রাসূলের আদর্শে জীবন পরিচালিত করছি?
দ্বীনের কাজ, আল্লাহর হুকুম সঠিকভাবে করছি?
জাহান্নাম থেকে বাঁচার জন্য একটুও চেষ্টা করছি?
এমন আরও অনেক প্রশ্ন নিজের বিবেকের কাছে রয়েই যায়।
ফেসবুকে এই হ্যাশট্যাগ #we_love_mohammad_ﷺ_challenge ৯ মিলিয়ন এর বেশিবার পোস্ট করা হয়েছে অর্থাৎ ৯০ লাখেরও বেশি। নিঃসন্দেহে এটা একটা বড়ো পরিবর্তন। আমরা সোশ্যাল সাইটে যতটা একটিভ, যতটা একতা পরিলক্ষিত হয়, ততটা বাস্তবে দেখা মেলে না। একবার ভাবুনতো এই ৯০ লক্ষ মানুষ যদি সোশ্যাল মিডিয়া তে শুধু নয়, বাস্তব জীবনেও নবী (সাঃ) কে ভালোবেসে তাঁর আদর্শ অনুযায়ী চলতো, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হতো! সোশ্যাল মিডিয়ায় যেমন আমরা যেকোনো ইস্যুতে মেতে উঠি, একতাবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, তেমন বাস্তব জীবনে কেন করি না????
বাস্তব জীবনে যদি আমাদের অন্তরে আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে আল্লাহ খুশি হয়ে আমাদের উপর রহমত বর্ষণ করতেন।
তাই আসুন শুধু এই ভার্চ্যুয়াল জগৎ এ নয় বাস্তবিক জগতের কথাও চিন্তা করি। সেই কঠিন কেয়ামতের কথা চিন্তা করি। সেই পরকালের পরিণতি নিয়ে একটু চিন্তা করি। আর সেই আল্লাহর ভয় অন্তরে পয়দা করি, যেই আল্লাহ সর্ব ক্ষমতার অধিপতি।
সর্বোপরি আল্লাহর হুকুম মেনে নবীর আদর্শে জীবন গড়ার চেষ্টা করি।
তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হবো।
চিরস্থায়ী জান্নাত লাভ করবো।
~ মোঃ শাহারুখ হোসেন
আমি মাঝে মাঝে কিছু কমেন্টস দেখে অবাক হই!
নিউজফিড স্ক্রল করতে করতে সেদিন একটা কবিতা সামনে আসলো, দেখলাম ৯০+ কমেন্টস। তো আমি কবিতাটা পড়া শুরু করলাম, পড়ে প্রায় ৫/৭ টা বানান ভুল পেলাম এবং কয়েকটি ব্যকরণের ভুল।
ভুলগুলো ধরিয়ে দিতে কমেন্ট করতে গিয়ে ৯০+ জনের কমেন্ট পড়লাম। সবার কমেন্ট পড়ার উদ্দেশ্য ওই ভুলগুলো কী শুধু আমার চোখেই পড়েছে, নাকি অন্য কারো চোখেও পড়েছে! এটা দেখা। কমেন্টস পড়ে রীতিমতো হতবাক, একজন ব্যক্তিও লেখকের ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেনি। সবাই তেল মারা মন্তব্য করেছেন।
যেমনঃ
অসাধারণ, দারুণ, সেই লিখেছেন, খুব ভালো এমন আরও অনেক কিছু। কিন্তু ভুল কেউ ধরে না।
আমি জানি না কী কারণে ঠিক এমনটা করেন। সবার কাছে আমার অনুরোধ যখন যার চোখে যে ভুল ধরা পড়বে সাথে সাথে শুধরে দিবেন। এতে করে সবাই লেখার প্রতি, বানানের প্রতি আরও বেশি যত্নবান হবেন।
আমি চাই আমার ভুল হলে আপনারা ধরবেন, আমি সংশোধন করে নিবো।
ধন্যবাদ সবাইকে।
~ মোঃ শাহারুখ হোসেন
মাদ্রাসা হোক বা অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিশুর নিরাপত্তার সঙ্গে আপস কেন? যে হাতে শিশুর হাতে কোরআন তুলে দেওয়ার কথা, সেই হাত যদি শিশুর শরীর...