Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

অণুছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অণুছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ এপ্রিল, ২০২৩

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৮১

 

গোপনে যে দান করে, সে-ই প্রকৃতপক্ষে দাতা।

প্রকাশ্যে সেলফি তুলে যে দান করে,

সে কেবলই বিজ্ঞাপন দাতা!


~ মোঃ শাহারুখ হোসেন

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৮০

 

সবাই ভালোবাসা খোঁজে না,

ভালোবাসার প্রতি থাকে না সবার মোহ!

কেউ কেউ খোঁজে সরল মানুষ,

ভালোবাসার জালে ফাঁসিয়ে, ভোগ করে দেহ।


~ মোঃ শাহারুখ হোসেন

সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৯

 

এই শীতের রাতেও ফুটপাত যাদের, একমাত্র ঠিকানা। ♥️
তারাই জানে শীতের কষ্ট, ধনীর কাছে এসব অজানা।

~ মোঃ শাহারুখ হোসেন

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৮

 

এতো বেশি মায়া, মাড়িয়ে তোমার ছায়া;

যেতে পারি না চলে।

যত কাছে আসি, আরও যে ভালোবাসি;

হারাতে চাই না ব'লে।


~ মোঃ শাহারুখ হোসেন

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৭


 ভালোবাসার খতিয়ান করেছি

লাগবে না কোনো খসড়া বই।
হৃদয়ের শেলফে শ্রেণীবদ্ধ করা
আমাকে পড়বে সে মানুষ কই?

~ মোঃ শাহারুখ হোসেন
#ShaharukhDairy
#PoetryOfShaharukh

ভালোবাসার খতিয়ান করেছি
লাগবে না কোনো খসড়া বই।
হৃদয়ের শেলফে শ্রেণীবদ্ধ করা
আমাকে পড়বে সে মানুষ কই?

~ মোঃ শাহারুখ হোসেন
#ShaharukhDairy
#PoetryOfShaharukh

রবিবার, ৬ নভেম্বর, ২০২২

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৬

 

নারীর চেয়ে পুরুষের কষ্ট ঢেরবেশি,

পরিবারের সুখের জন্য হয় প্রবাসী।

অক্লান্ত পরিশ্রম করে যতই হোক দুখ,

চিন্তা থাকে একমাত্র পরিবারের সুখ।


~ মোঃ শাহারুখ হোসেন

মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৬

 

কত সুন্দর গঠনে আমাদেরকে-

সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহ।

অন্তরের অন্তস্তল থেকে শুকরিয়া-

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।


~ মোঃ শাহারুখ হোসেন

শনিবার, ৬ আগস্ট, ২০২২

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৫



যা হবার তা হোক দেশে, বলতে চাই না কোনো কথা।

না জানি কোন্ কথা বললে, কেউ পেয়ে যায় ব্যথা!

তার থেকে আমরা ফিরে যাই সেই আগেকার দিনে,

রাতে জ্বালাই হারিকেন আর চড়ি সাইকেল ভ্যানে।


~ মোঃ শাহারুখ হোসেন

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৪

কেউ কষ্ট দিলে, আমি চুপ হয়ে যাই

আল্লাহর কাছে তার- ফয়সালা চাই।


~ মোঃ শাহারুখ হোসেন

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৩

কত যে নির্ঘুম রাত কাটিয়েছি- তোমাকে ভেবে!

বলো কবে,

রক্তিম চোখে শান্তির ঘুম উপহার, আমাকে দেবে?


~ মোঃ শাহারুখ হোসেন

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭২

 

না চিনেই তো ভালোবেসেছিলে,

নিয়েছিলে আপন করে।

সামান্য ঝড়ে কেন হাত ছাড়লে?

রাখতে পারলে না ধরে!


~ মোঃ শাহারুখ হোসেন

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭১


আমার দুঃখগুলোকে লিখতে বসেছি, ডায়রির পাতা সই! একদিন এই ডায়রির লেখাগুলো হবে, আস্ত একখান বই। ~ মোঃ শাহারুখ হোসেন #PoetryOfShaharukh

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭০



যেই আমি, শিখিয়েছিলাম

ভালোবাসার বর্ণমালা

সেই আমায়, করলে তুমি

ঘৃণা আর অবহেলা!


~ মোঃ শাহারুখ হোসেন

রবিবার, ২০ জুন, ২০২১

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৬৯

নিখাদ ভালোবাসা, জোটে ক'জনের কপালে!

রাতের ভালোবাসা আমরা ভুলে যাই সকালে।


~ মোঃ শাহারুখ হোসেন

শুক্রবার, ১৮ জুন, ২০২১

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৬৮

গুণগুলো যে ভুলে যায়

দোষ রেখে দেয় মনে

আর যা-ই হোক সম্পর্ক রাখা

যায় না তাহার সনে।


~ মোঃ শাহারুখ হোসেন

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৬৭



ব্রাজিলের সাথে ক'রো না

অন্য দলের তুলনা

ব্রাজিল হলো বিশ্বসেরা

একথা কেউ ভুলনা

#BrazilvsPeru

~ মোঃ শাহারুখ হোসেন

সোমবার, ৩১ মে, ২০২১

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৬৬

তুমি বৃষ্টি হয়ে আমায় এসে

ছুঁয়ে দিয়ে যাও

মনের কোণের অতৃপ্ত চাওয়া

পূরণ করে দাও


~ মোঃ শাহারুখ হোসেন

শুক্রবার, ২৮ মে, ২০২১

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৬৫

তুই আছিস, থাকবি; আমার ভাবনার খেয়ালে

লিখে রেখেছি তোর নাম, এই বুকের দেয়ালে।

বাউণ্ডুলে হয়ে যাবো তোকে হারালে

কখনো যাস না তুই দু'চোখের আড়ালে।

তুই আছিস, থাকবি; আমার ভাবনার খেয়ালে।


~ মোঃ শাহারুখ হোসেন

শুক্রবার, ২১ মে, ২০২১

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৬৪


মলিন এই মুখ, বাঁধাগ্রস্ত সুখ

আসছে না জীবনে ফিরে

ব্যাথাতুর হৃদয়, আর নাহি সয়

শূন্যতা রেখেছে যে ঘিরে


~ মোঃ শাহারুখ হোসেন

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৬৩

করোনার মতো আল্লাহকেও করতে যদি ভয়
তবে এই ভাইরাসের কাছে মানতে না পরাজয়
কারণ তিনি হলেন সব কিছুর মালিক দয়াময়
যার দরবারে হাত তুললে কেউ বঞ্চিত হবার নয়

দুহাত উঠাও চাও তার কাছে মুক্তি দিবেন ঠিক
এভাবে বাঁচার জন্য ছুটতে হবে না দিক বেদিক
তিনি দিছেন আজাব আবার তিনিই করবেন মাফ
ধৈর্য ধরে তার কাছে করো ভুলের জন্য অনুতাপ

~ মোঃ শাহারুখ হোসেন