Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

অণুছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অণুছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ এপ্রিল, ২০২৩

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৮১

 

গোপনে যে দান করে, সে-ই প্রকৃতপক্ষে দাতা।

প্রকাশ্যে সেলফি তুলে যে দান করে,

সে কেবলই বিজ্ঞাপন দাতা!


~ মোঃ শাহারুখ হোসেন

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৮০

 

সবাই ভালোবাসা খোঁজে না,

ভালোবাসার প্রতি থাকে না সবার মোহ!

কেউ কেউ খোঁজে সরল মানুষ,

ভালোবাসার জালে ফাঁসিয়ে, ভোগ করে দেহ।


~ মোঃ শাহারুখ হোসেন

সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৯

 

এই শীতের রাতেও ফুটপাত যাদের, একমাত্র ঠিকানা। ♥️
তারাই জানে শীতের কষ্ট, ধনীর কাছে এসব অজানা।

~ মোঃ শাহারুখ হোসেন

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৮

 

এতো বেশি মায়া, মাড়িয়ে তোমার ছায়া;

যেতে পারি না চলে।

যত কাছে আসি, আরও যে ভালোবাসি;

হারাতে চাই না ব'লে।


~ মোঃ শাহারুখ হোসেন

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

মোঃ শাহারুখ হোসেন'র অনুকাব্য ৭৭


 ভালোবাসার খতিয়ান করেছি

লাগবে না কোনো খসড়া বই।
হৃদয়ের শেলফে শ্রেণীবদ্ধ করা
আমাকে পড়বে সে মানুষ কই?

~ মোঃ শাহারুখ হোসেন
#ShaharukhDairy
#PoetryOfShaharukh

ভালোবাসার খতিয়ান করেছি
লাগবে না কোনো খসড়া বই।
হৃদয়ের শেলফে শ্রেণীবদ্ধ করা
আমাকে পড়বে সে মানুষ কই?

~ মোঃ শাহারুখ হোসেন
#ShaharukhDairy
#PoetryOfShaharukh