একটা ছেলে হেঁটে আসছে (ঘাড়ে ব্যাগ, হাতে একটা আর্ট বোর্ড, কিছু পেন্সিল।)
এসে বেঞ্চে বসবে কি যেন ভাবছে আর আঁকছে।
একটা মেয়ের আগমন। মেয়েটা এসে বসবে, হঠাৎ ছেলেটার চোখ পড়বে। ছেলেটা অপলকে তাকিয়ে থেকে ছবি আঁকতে যাবে। পরে আবার দেখতে তাকিয়ে দেখবে সে চলে গেছে। ছেলেটা ধ্যাত বলে চলে যাবে।
পরের দিন একই সময়ে ছেলেটা বসে ছবি আঁকবে। মেয়েটা আসবে, ছেলেটা এবার লুকিয়ে লুকিয়ে দেখবে আর ছবি আঁকবে। মেয়েটা কয়েকবার ছেলেটাকে কি যেন আঁকতে দেখবে।
এভাবে আরো দুইদিন যাওয়ার পরে ছেলেটা একদিন হেঁটে আসবে তখন হঠাৎ এক দৃশ্য দেখে দাঁড়িয়ে যাবে। দেখবে মেয়েটা এক ছেলের বাইক থেকে নেমে টাটা বাই দিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরছে। এই দৃশ্য দেখে ছেলেটা বিষণ্ণ মনে হেঁটে সেই বেঞ্চে যেয়ে বসবে। আজ আকঁবে না, ছবিতে একটা ক্রস চিহ্ন দিয়ে দিয়ে ছবিটা রেখে চলে যাবে।
মেয়েটা আসবে, হঠাৎ ওই বেঞ্চের দিকে চোখ পড়তেই কি যেন পড়ে আছে দেখে এগিয়ে যাবে। গিয়ে ছবিটি হাতে নিয়ে অবাক। চোখে মুখে বিরক্তি, ছবির নিচে নাম ও নাম্বার দেখতে পাবে। কল করে ছেলেটাকে দেখা করতে ডেকে আনবে।
ছেলেটা হেঁটে আসবে, মেয়েটা দূর থেকে দেখবে। ছেলেটা এসে বিষণ্ণ মনে তাকিয়ে বলবে জ্বী আপনি কল করেছিলেন?
মেয়েঃ হ্যাঁ আমি কল করেছিলাম। দেখে তো মনে হয় ভদ্র ইনোসেন্ট একটা ছেলে। কিন্তু ভিতরে ভিতরে অন্য কিছু।
ছেলেঃ মানে? আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছিনা।
মেয়েঃ ছবি দেখিয়ে, এটার মানে কি??
ছেলেঃ লজ্জা পেয়ে, কিছুনা।
মেয়েঃ আপনি আমার পারমিশন ছাড়া আমার ছবি কেন এঁকেছেন?? আপনি জানেন কারো ছবি আঁকতে গেলে তার পারমিশন নিতে হয়? আপনার নামে তো মামলা করা উচিত।
ছেলেঃ আসলে সরি, আমি না জানিয়ে এঁকেছি।
মেয়েঃ শুধু সরি বললেন আর হয়ে গেল? কতো মেয়ে আছে কিন্তু আমার ছবি কেন আঁকলেন?
ছেলেঃ ইয়ে মানে, আপনাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তাই আপনার ছবি এঁকে ফেলি।
মেয়েঃ শুধু কি ভালো লাগে??
ছেলেঃ না, ভালোবাসিও।
মেয়েঃ তাহলে এসবের মানে কি? ছবির ক্রস দেয়া দেখাবে।
ছেলেঃ আসলে সেদিন আপনাকে অন্য একটা ছেলের সাথে দেখে...
মেয়েঃ অন্য একটা ছেলে মানে??
ছেলেঃ বাইক থেকে নামিয়ে দিলো
মেয়েঃ মেয়েটা হেসে বলবে, আরে ওইটা তো আমার ভাইয়া হয়।
ছেলেটার চোখে মুখে হাসি। মেয়েটা সেদিনের কথা খুলে বলবে।
মেয়েঃ এখন কি আর সমস্যা আছে??
ছেলেঃ না, কিন্তু।।
মেয়েঃ কিন্তু কি? দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে নিয়ে যাবে?
ছেলেঃ মানে, তুমিও কি আমাকে?
মেয়েঃ একটা লজ্জা পেয়ে হুম, তোমাকেও আমার প্রথম থেকেই ভালো লেগেছিল। প্রতিদিন তোমাকে দেখার জন্যই এখানে এসে বসে থাকতাম। তোমার এই ইনোসেন্ট ফেস তোমার এই নীরবতা আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছে।
ছেলেঃ অবাক হয়ে, তাহলে তুমিও আমাকে ভালোবাস??
মেয়েঃ হুম জড়িয়ে ধরে, হাঁটতে হাঁটতে চলে যাবে।
এই ব্লগটি সন্ধান করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
About Shaharukh
Hello Guys I am Md. Shaharukh Hossain. A Bangladeshi Actor, Writer, Lyricist, Poet, Rhymer, Director and Content Creator. Like and Follow This Site To Get More Updates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন