বন্ধু! আমি যেটা করেছি এই ছাড়া কোনো পথ আমি খুঁজে পাই নি। তোরা হয়তো আমার সম্পর্কে অনেক কিছুই জানতি না। আমি খুবই দরিদ্র পরিবারের ছেলে। আমার বাবা নেই। আমার মা মানুষের বাসায় কাজ করে আমার লেখাপড়ার খরচ যোগাতো। অনেক কষ্ট করে এই পর্যন্ত পড়েছি। তোরা যখন আমাকে দুপুরে খাবার কথা বলতিস, আমি তখন বলতাম আমার পেট ভরা এই একটু আগেই খেয়ে এসেছি। কিন্তু সত্য হলো আমার দুপুরে খাওয়ার টাকাটা পকেটে ছিলো না। তোরা যখন পিকনিক এ যাবার কথা বলেছিলি আমি বলেছিলাম। সিলিটে আমার আত্মীয় থাকে অনেক বার গিয়েছি। কিন্তু না এই পৃথিবীতে আমার মা ছাড়া আপন বলতে আমার কেউ নেই। আর সিলিটে কখনোই যায় নি। যখন তোরা খেলা করতিস তখন আমি টিউশনি করতাম।
আসলে তোদের মতো আমারও ঘুরতে ইচ্ছা করতো। তোদের মতো দুপুরে পেট ভরে খেতে ইচ্ছা করতো। কিন্তু পারতাম না। কারণ এই পৃথিবীতে টাকাই সব। টাকার অভাবে আমার কোনো স্বপ্নই পূরণ হয় নি। সব অপুর্ণই রয়ে গেছে। আমার মায়ের অনেক স্বপ্ন আশা ছিলো। আমি পড়ালেখা শেষ করব। আমিও মায়ের সেই স্বপ্ন পূরণের জন্য মন দিয়ে পড়তাম। আমি চেয়েছিলাম আমার মাকে আর কারো বাসায় কাজ করতে দিবো না। একটা ভালো চাকরি করে সব দুঃখ দূর করে দেবো। কিন্তু পারলাম না সেই মায়ের ইচ্ছা স্বপ্ন পূরণ করতে। আমার ফর্মফিলাপ এর টাকা ছিন্তাই হয়ে যায়। অনেক অনুনয় বিনয় করি। ওরা শোনে নি আমার কথা। ফর্মফিলাপ না করতে পারলে আমার মা কে কি জবাব দিতাম। কিভাবে বলতাম মা আমার টাকা ছিনতাই হয়ে গেছে। যে মা কষ্ট করে আমাকে টাকা পাঠালো, আর আমি অপদার্থ সেই টাকাটা রক্ষা করতে পারলাম না। এই পৃথিবীতে আমার মতো সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বন্ধু সবাই ভালো থাকিস। আমার মা কে মৃত্যুর সংবাদটা দিস।
এই ব্লগটি সন্ধান করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
About Shaharukh
Hello Guys I am Md. Shaharukh Hossain. A Bangladeshi Actor, Writer, Lyricist, Poet, Rhymer, Director and Content Creator. Like and Follow This Site To Get More Updates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন