ছোট বেলা থেকে চোরের গল্প অনেক শুনেছি। অনেক চোরকে দেখেছি, এমনকি ধরা পড়লে গণপিটুনি খেতেও দেখেছি। তারা আসলে সোনা, টাকা পয়সা বা অন্যান্য জিনিসপত্র চুরি করতো।
কিন্তু ইদানীং ফেসবুকে দেখছি কিছু চোর ঘুরে বেড়াচ্ছে। তারা সোনাদানা বা টাকা পয়সা চুরি করে না। তারা অন্যের লেখা চুরি করে। অন্যের লেখা চুরি করে কোনো ক্রেডিট ছাড়াই পোষ্ট করে। এমনও অনেকে আছে নিজের লেখা বলে চালিয়ে দেয়।
এ সকল চোরদেরকেও হয়তো গণপিটুনি দেওয়া দরকার। তা না হলে এরা ঠিক হবে না।
একটা কথা সবারই জানা...
প্রবাদে আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। আসলে আমাদের লজ্জা করা উচিত। অন্যের লেখা চুরি করে পোষ্ট করার মাঝে কীসের স্বার্থকতা আছে আমি বুঝিনা। ভাইরে অন্যের লেখা কপি করা বন্ধ করুন। নিজের মেধা দিয়ে কিছু করার চেষ্টা করুন।
(বিঃদ্রঃ লেখা কপি করার প্রবণতা অনেক বেড়ে গেছে। সেজন্য এতো কিছু লিখলাম।)
এই ব্লগটি সন্ধান করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
About Shaharukh
Hello Guys I am Md. Shaharukh Hossain. A Bangladeshi Actor, Writer, Lyricist, Poet, Rhymer, Director and Content Creator. Like and Follow This Site To Get More Updates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন