Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিজেকে নিজে কবি সাহিত্যিক দাবি

ইদানীং ফেসবুকে দেখি অনেকে তার নামের আগে ও পরে বিভিন্ন টাইটেল যোগ করছে। কবি অমুক, ছড়াকার, গল্পকার, প্রবন্ধকার ইত্যাদি।

আমার এই সকল কবি, সাহিত্যক, ছড়াকার, গল্পকারদের কাছে প্রশ্ন???
আচ্ছা!
কয়েকটা কবিতা লিখলেই কী কবি হওয়া যায়?
কয়েকটা ছড়া লিখলেই কী ছড়াকার হওয়া যায়?
কয়েকটা গল্প লিখলেই কী গল্পকার হওয়া যায়?
কয়েকটা প্রবন্ধ লিখলেই কী প্রবন্ধকার হওয়া যায়?

আমি বলবো হওয়া যায়। কিন্তু আপনি নিজের ঢাক নিজে পেটাচ্ছেন কেন?? এটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছুই না। আপনার কর্ম দ্বারা মানুষ আপনাকে চিনবে জানবে। আপনি কে সেটা আপনাকে বলতে হবে না। মানুষই বলবে আপনার কর্ম দেখে। অন্যের সামনে নিজেকে জাহির করার কোনো দরকার হবে না।

শুধুশুধু নিজেকে নিজে কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, ছড়াকার, গল্পকার, প্রবন্ধকার বলার মাঝে কোনো বড়ত্ব নেই। হ্যাঁ হতে পারে আপনি সত্যই উপরি-উক্ত বিষয় লিখে থাকেন। তবে আপনার সেগুলো বলতে হবে না। আপনি আপন মনে লিখতে থাকুন। কারণ লেখালেখি সবাই পারে না, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। বাংলা সাহিত্যেই পড়লেই কবি হওয়া যায় না। আবার অন্য বিষয়ে পড়েও অনেকে স্বরণীয় হয়ে আছেন। এমনও অনেকে আছেন লেখাপড়া করেন'নি অথচ খুব সুন্দর লিখতে পারেন।

সব শেষ এতটুকু বলবো, লিখতে থাকুন হাল ছাড়বেন না। ইনশাআল্লাহ সফল হবেন। তবে মনের অহংকার, হিংসা দূর করুন। নিজেকে বড় মনে করবেন না। আল্লাহতালার সন্তুষ্টির জন্য সব করুন।

কারণ ছোট বেলায় সবাই পড়েছেন,

আপনাকে বড় বলে বড় সে নয়
লোকে যাকে বড় বলে বড় সে হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন