আলহামদুলিল্লাহ সেহরি খেয়ে উঠলাম।
আলহামদুলিল্লাহ ইফতার শেষ করলাম।আলহামদুলিল্লাহ তারাবীহ পড়ে আসলাম।
আচ্ছা এধরনের কথা ফেসবুকে পোষ্ট করা কী খুব জরুরী?? আপনি কী বোঝাতে চান, আপনি অনেক ধার্মিক? নাকি খুব ভালো, ভদ্র ইত্যাদি কী প্রমাণ করতে চান???
তা না হলে এসব পোষ্ট লোক দেখানোর জন্য কেনো করছেন??
আপনি যা কিছু করবেন আল্লাহ্র জন্য করবেন। আপনার সকল কার্যকলাপ আল্লাহ্র কাছে আছে। তাই ফেসবুকের পাতায় লিখে রাখার কোনো মানে নেই। আপনি অনু পরিমাণ সৎকর্ম করলে কেয়ামতের দিন দেখতে পাবেন আর অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবেন। তাই কিছু করলেই ফেসবুকে পোষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই না।
আল্লাহ্র খাতায় সব লিপিবদ্ধ আছে। ফেসবুকে এসব পোষ্ট করে লোক দেখিয়ে কোনো লাভ আছে বলে মনে হয় না। বরঞ্চ ক্ষতি হবে, কেননা এটা লোক দেখানো ইবাদত হয়ে গেল। আর কেয়ামতের দিন এই লোক দেখানো ইবাদত কোনো কাজে আসবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন