Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফেসবুকঃ কপি/পেষ্ট | Md. Shaharukh Hossain

অনেকদিন ধরে ভাবছি একটা বিষয় লিখবো। কিন্তু লেখা হয়ে উঠছিল না। তাই আজ না লিখে আর পারলাম না।

বর্তমান বিশ্বে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক সেটা বলার অপেক্ষা রাখে না। জনাব মার্ক জুকারবার্গ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক আবিষ্কার করেছিল, সেটা আমরা সবাই জানি। কিন্তু তার ফেসবুক আবিষ্কারের প্রধান উদ্দেশ্য ছিল মানুষ (আমরা) যাতে আমাদের অবসর সময়ে বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় কাটাতে পারি। ফেসবুকে যেন নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা প্রকাশ করতে পারি। একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। এসকল উদ্দেশ্য নিয়েই আজকের এই ফেসবুক।

কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কিছু ফেসবুক ব্যবহারকারী নিজের মতামত, নিজের চিন্তা, নিজের অনুভূতি শেয়ার না করে, অন্যের লেখা কপি করে পোষ্ট করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। বিভিন্ন গ্রুপ, পেইজ বা অন্যের টাইমলাইনের লেখা কপি করে পোষ্ট করার মাঝে কী সার্থকতা আছে আমি বুঝি না। হতে পারে অন্যের অনুভূতির সাথে আপনার অনুভূতি মিলে যাচ্ছে। তার মানে এই না যে আপনি তার লেখা কপি করে পোষ্ট করে দিবেন। ফেসবুকে তো #শেয়ার এর একটা অপশন আছে। আপনি চাইলে সেই পোষ্ট শেয়ার করতে পারেন। কিন্তু তার লেখা কপি করে পোষ্ট করার কী দরকার??

অন্যের লেখা কপি করে ঘণ্টায় ঘণ্টায় পোষ্ট করে কী কোনো লাভ আছে?? তাহলে ফেসবুক ব্যবহারের কী মানে? পারলে নিজ থেকে কিছু লিখে পোষ্ট করুন। ভালো না লাগলে করবেন না। কিন্তু অন্যের লেখা কপি/পেষ্ট করছেন কেনো?? আপনার একান্ত নিজের মতামত, অনুভূতি লিখে পোষ্ট করেন। দয়াকরে অন্যের লেখা কপি করে পোষ্ট করা থেকে বিরত থাকুন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন